ছাতকে আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোহাম্মদ সফিকুর রহমানের বিদায় সংবর্ধনা

মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের ছাতকে আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোহাম্মদ সফিকুর রহমানের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার আনসার ও ভিডিপি প্রশিক্ষক ছাতক থেকে বদলী হওয়ায় সংবর্ধনা দেওয়া হয়।
এসময় সভাপতিত্ব করেন উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আব্দুল কাদির,পরিচালনা করেন দলনেতা ইমদাদুল হক,উক্ত অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা সহ-আনসার কমান্ডার
হাবিবুর রহমান, গীতা পাঠ করেন ওয়ার্ড দলনেত্রী তাপসী রানী দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নব যোগদানকৃত উপজেলা প্রশিক্ষিকা জনাবা মোছাম্মৎ নীলুফা চৌধুরী।
বক্তব্য রাখেন দলনেতা কামাল হোসেন,প্লাটুন কমান্ডার আবু বকর,পিসি রমজান আলী,রুস্তুম আলী, দলনেত্রী মোছাঃ পান্না বেগম। উপস্থিত ছিলেন উপজেলার সকল কমান্ডার, সহ কমান্ডার, ইউনিয়ন দলনেতা দলনেত্রী, কমান্ডার ও সদস্য সদস্যাগন। অনুষ্ঠান শেষে বিদায়ী প্রশিক্ষক মোহাম্মদ সফিকুর রহমান ও নব যোগদানকৃত প্রশিক্ষিকা মোছাম্মৎ নিলুফা চৌধুরী-কে সম্মাননা প্রদান করা হয়।

এই সংবাদটি 87 বার পঠিত হয়েছে