ছাতক প্রতিনিধঃ ছাতকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরীর সমর্থনে ও ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ রোকনের উদ্যোগে, উপজেলার হাসনাবাদ গ্রামে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফাহিম আহমদ রোকনের পরিচালনায় ও প্রবীণ আওয়ামীলীগ নেতা, সাদক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায়, তরুণ প্রজন্মের নতুন ভোটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদার, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফখরুল ইসলাম, কালারুকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুদ্দিন, সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল আলম। এছাড়াও উন্নয়ন বঞ্চিত ছাতক দোয়ারাবাজারের বিভিন্ন বিষয় তুলে ধরেন স্বতন্ত্র পদপ্রার্থী শামীম আহমেদ চৌধুরী ভাতিজা জেলা যুবলীগ নেতা নূরের জামান চৌধুরী সম্রাট, সভায় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা মিসবাহ উদ্দিন, দুলাল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা ফখরুল ইসলাম জনিস, জুনেল আহমদ, সাজ্জাদ মিয়া, শরীফ আহমদ প্রমূখ। এসময় বক্তারা আরো বলেন ছাতক দোয়ারার মানুষ এখন পরিবর্তন চায়। শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তরুন প্রজন্মকে শামিম চৌধুরীর মত নেতাকে সংসদে পাটাতে হবে।






