সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি শফিকুল, সম্পাদক রাসেল

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

দিনব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সুনামগঞ্জ সদর উপজেলার বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতিির নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার সুনামগঞ্জ প্রেসক্লাবের হলরুমে সদর উপজেলার ১৯টি বিদ্যালয়ের (ভোটারদের) শিক্ষকদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আলহাজ্ব জমিরুন নুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফররুখ আহমেদ, প্রিসাইডিং অফিসার ছিলেন আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম । বেলা ৩টায় ভোট গ্রহন শেষে ফলাফল ঘোষণা করেন প্রিসাইডিং অফিসার। সভাপতি পদে শান্তিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম পেয়েছেন ১২৪ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্ধি বুলচান্দ উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুহুল আমিন পেয়েছেন ৭৮ ভোট, রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ পেয়েছেন ২৩ ভােট। সাধারণ সম্পাদক পদে সৈয়দপুর সুরমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম রাসেল পেয়েছেন ১৪৩ ভোট, তার নিকটতম প্রার্থী সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজাহান পেয়েছেন ৮৩ ভোট। সাংগঠনিক পদে লবজান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহজালাল সুমন পেয়েছেন ৮৬ ভোট, আলহাজ্ব জমিরুননুর উচচ বিদ্যালয়ের সহকারি শিক্ষক বুরহান উদ্দিন পেয়েছেন ৭২ ভোট, কৃষ্টনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক উস্তার আলী পেয়েছেন ৬৮ ভোট। উল্লখ্য এই ৩ পদেই নির্বাচন হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার অন্যান্য পদগুলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বলে জানান তিনি।

এই সংবাদটি 106 বার পঠিত হয়েছে