ডেস্ক নিউজ
সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ এর ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ ০৫ (ছাতক-দোয়ারা বাজার) আসন থেকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের নিয়ে সৌদি আরবের জেদ্দায় বঙ্গবন্ধু সৈনিক পরিষদ নামে একটি আওয়ামী সংঘটনের আত্ম প্রকাশ ঘটেছে। শুক্রবার সৌদিআরবে ছাতক দোয়ারাবাজার বঙ্গবন্ধু সৈনিক পরিষদ নামে এটির আহবায়ক কমিটি গঠন করা হয়।এতে সর্ব সম্মতিক্রমে ১৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন সৌদিআরব প্রবাসি মাসুক মিয়া, যুগ্ম আহবায়ক সুজন মিয়া, কমর উদ্দিন ,নিয়াজ আলী,সিরাজ আলী , আবুল হোসেন, সুলতান মনসুর , সদস্য করা হয়েছে- রইছ আলী,জিলু মিয়া,রফিক মিয়া,তালাল আহমদ,ফয়জুল হক,দেওয়ান মিছবাহুর রাজা রাজন, নুরুল আলম,আল আমীন,রাসেল আহমদ,রেজাউল করিম রেজা ও ইয়াসিন আহমদ কে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ০৫(ছাতক-দোয়ারাবাজার)আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী শামীম আহমদ চৌধুরীকে উন্নয়নের স্বার্থে নৌকা প্রতীকে দেখতে চাই বলে বক্তারা বক্তব্য প্রদান করেন। এতে সকলের একসাথে পথচলা আরো দৃঢ়ভাবে অব্যাহত রাখতে অঙ্গীকার করেন উপস্থিত বক্তারা।






