ছাতকের আলমপুর গ্রামের সাবেক মেম্বার হানিফ আলীর ইন্তেকাল: শোক

ডেস্ক রিপোর্টঃ

ছাতক সুনামগঞ্জের ছাতক প্রেসক্লাব সেক্রেটারি আনোয়ার হোসেন রনির চাচাতো ভাই হানিফ আলী (৬৫) ইন্তেকাল করেছেন। তিনি উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর গ্রামের মৃত বশির উদ্দিন ওরফে জুনাব আলী মেম্বারের ছেলে। বুধবার বিকেল ৫:১০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না–রাজিঊন। মৃত্যুকালে স্ত্রী, পাঁচ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ আজ বৃহস্পতিবার সকাল ১১টায় আলমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এদিকে, ছাতক প্রেসক্লাব সেক্রেটারি আনোয়ার হোসেন রনির চাচাতো ভাই, সমাজসেবী ও সাবেক ইউপি সদস্য হানিফ আলীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ছাতক প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম হিরণ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক কাজি রেজাউল করিম রেজা, অর্থ সম্পাদক আতিকুর রহমান মাহমুদ, প্রচার প্রকাশনা সম্পাদক জুনাইদ আহমদ, সদস্য শাহ মোহাম্মদ আলী মুজিব, মোশাহিদ আলী, নুর উদ্দিন, নাজমুল ইসলাম, আরিফুর রহমান মানিক, লুৎফুর রহমান শাওনসহ সাংবাদিক নেতৃবৃন্দ।

এই সংবাদটি 82 বার পঠিত হয়েছে