ছাতকের কামারগাঁও বাজারে ফিলিস্তিনে ইসরায়িলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

ছাতকের কামারগাঁও বাজারে ফিলিস্তিনে ইসরায়িলী আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল
৩ ঘটিকায় উপজেলার কামারগাও শান্তিগঞ্জ বাজারে ফিলিস্তিনে ইসরায়িলী আগ্রাসনের প্রতিবাদে অত্র এলাকারা সর্বস্তরের আমজনতা ও আলেম উলামার উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়।
মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় এলাকার আলেম উলামা ও গন্যমান্য ব্যক্তিগণ বক্তব্য রাখেন।
ফিলিস্তিনিদের প্রতি সিংহতি প্রকাশ এবং ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রতি ঘৃণা প্রকাশ করে বক্তব্যে বলেন অনতিবিলম্বে ফিলিস্তিনের উপর নৃশংস হামলা বন্ধ করতে হবে এবং মুসলমানদের প্রথম ক্বিবলা আল আক্বসাকে ইহুদিদের অচিরেই ছেড়ে দিতে হবে।
তারা বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেন অচিরেই যেন তিনি জাতিসংঘের কাছে ইসরায়েলের প্রতি কঠোরভাবে নিন্দা প্রস্তাব করেন।
বিক্ষোভ মিছিল অত্র বাজার প্রদক্ষিণ করে মাওলানা আব্দুর রশিদ এর মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি 128 বার পঠিত হয়েছে