শান্তিগঞ্জে ১১৫ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার ২

মো: তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জে ১১৫ বোতল বিদেশী মদসহ ২জন গ্রেপ্তার করা হয়েছে। শান্তিগঞ্জ থানার এসআই মোহন রায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ১১৫ বোতল বিদেশী মদ ও ১টি পিকআপ ভ্যানসহ ২ জন মাদক কারবারিকে গ্রেফতার করেন। বুধবার (১১ অক্টোবর ২০২৩ খ্রি.) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার বাজারস্থ, ডুংরিয়া গামী রাস্তায় গোপন সাংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ের সাথে ১। হাবিল মিয়া (২৩), পিতা-লুৎফুর রহমান খান, সাং-দরগাপুর, থানা-শান্তিগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, ২। মোঃ সাইদুর রহমান (১৯), পিতা-ছমির আলী, উভয় গ্রাম-মুফতিরগাঁও, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেটকে ১টি পিকআপ ভ্যানসহ আটক করা হয়। আটককৃত আসামিদ্বয়ের নিকট থাকা পিকআপ ভ্যানটি তল্লাশি করে ১০০ বোতল McDowells No-1, ১০ বোতল Royel Stag, ৫ বোতল Signature নামক ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়। এই ঘটনায় গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি 75 বার পঠিত হয়েছে