ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের মাঝে ছাতা বিতরণ অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্টঃ

ছাতক উপজেলা ইসলামপুর উচ্চ বিদ্যালয় গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে । ইসলামপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের দরিদ্র ও মেধাবী ছাত্র ছাত্রীদের মধ্যে ছাতা বিতরণ অনুষ্ঠান আজ বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সোহেলের সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী শিক্ষক লুৎফুর রহমান জাবেদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউপি সচিব কামাল খান, প্রধান বক্তার বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কবি বাবু পুলিন চন্দ্র রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আহমদ, ইউনিয়নের চেয়ারম্যান সুফি আলম সোহেল তার বক্তব্যে বলেন শিক্ষার মান বাড়ানো অতিব জরুরি, উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা আমাদের মূল ফাউন্ডেশন , তাই অবিভাবক থেকে নিয়ে শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের যত্নশীল হওয়া প্রয়োজন। এবং উদ্যোগে প্রশংসার দাবিদারি ইসলামপুর ইউনিয়ন পরিষদ ও পরিষদের চেয়ারম্যান, এডভোকেট সুফি আলম সোহেল, আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আব্দুল গনি, বিশিষ্ট মুরব্বি আব্দুল আজিজ, বিশিষ্ট ব্যবসায়ী হাজী আবুল হাসান,৭নং ওয়ার্ড মেম্বার সাজ্জাদুর রহমান, ৭ ৮ ৯ নং ওয়ার্ডের মেম্বার হাজেরা বেগম, ভিশন ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি সালাতুল ইসলাম, সেক্রেটারী মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, স্হায়ী কমিটির সদস্য মোহাম্মদ আলী, সহ অবিভাবক,শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 94 বার পঠিত হয়েছে