সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে। জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুটকে সভাপতি ও নোমান বখত পলিনকে সাধারণ সম্পাদক রেখে শনিবার (৯ সেপ্টেম্বর) এই কমিটির অনুমোদন প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়। নবীন প্রবীণের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটিতে ৩৯ জন নেতাকে সম্পাদকীয় পদ ও ৩৬ জনকে সদস্য পদে অন্তর্ভুক্তি করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের ১১ জন প্রবীণ নেতাকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটিতে সহ-সভাপতি পদে ১১ জনের মধ্যে রয়েছেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহামন মানিক, অ্যাডভোকেট মতিউর রহমান পীর, ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, রেজাউল করিম শামীম, অ্যাডভোকেট আব্দুল করিম, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্দু চৌধুরী বাবুল, অ্যাডভোকেট দিলীপ কুমার দাস, অ্যাডভোকেট চাঁন মিয়া, আজহারুল ইসলাম শিপার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে শামীম আহমদ চৌধুরী, হায়দার চৌধুরী লিটন, অ্যাডভোকেট নজরুল ইসলাম শেফু, আইন বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট আজাদুল ইসলাম রতন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক পদে মাহমুদুল হাসান টিপু, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সবুজ কান্তি দাশ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিমান কান্তি রায়, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক মফিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট কল্লোল তালুকদার চপল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাসান শাহীন, মহিলা বিষয়ক সম্পাদক নাসরিন সুলতানা দীপা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট স্বপন রায় সপু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আমিনুর রশীদ রনক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সৈয়দ মাসুম আহমদ, শ্রম সম্পাদক ফজলুল হক, সংস্কৃতি সম্পাদক আফতাব মিয়া, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আবুল কালাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জিতেন্দ্র তালুকদার পিন্টু, আসাদুজ্জামান সেন্টু, উপ-দপ্তর সম্পাদক নিজাম উদ্দিন এম. কম, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক ও কোষাধ্যক্ষ পদে মুুজিবুর রহমান তালুকাদকে মনোনীত করা হয়েছে। সদস্য পদে যাঁদের রাখা হয়েছে তাঁরা হলেন, সুনামগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য পরিকল্পামন্ত্রী আব্দুল মান্নান এমপি, ড. জয়াসেন গুপ্তা এমপি, মোয়াজ্জেম হোসেন রতন এমপি, শামীমা আক্তার খানম এমপি, অ্যাডভোকেট নান্টু রায়, সৈয়দ আবুল কাশেম, হাজী আবুল কালাম, অ্যাডভোকেট খায়রুল কবির রোমেন, জুনেদ আহমদ, খায়রুল হুদা চপল, অ্যাডভোকেট রনজিত সরকার, সৈয়দ ফারুক আহমদ, মো. সেলিম আহমদ, আজমল হোসেন সজল, আল আমীন চৌধুরী , এমদাদ রেজা চৌধুরী, সৈকতুল ইসলাম সৈকত, অনুপম রায়, ব্যারিস্টার অনুকুল তালুকদার ডাল্টন, অমল কান্তি কর, আজাদ হোসেন, সজিব রঞ্জন দাস, অ্যাডভোকেট আব্দুল ওদুদ, এটিএম শাহীন রেজা, অজয় কান্তি তালুকদার দোলন, মাহতাবুল হাসান সমুজ, নায়েব আলী, মো. সাহারুল আলম, মাসুক আহমদ সরদার, কামরুল হুদা সচি, লিটন সরকার, সাজ্জাদ হোসেন নাহিদ, অ্যাডভোকেট গোলাম কিবরিয়া, আতিকুল ইসলাম আতিক, প্রদ্যোত কুমার তালুকাদার, শাহরিয়া বিপ্লবকে রাখা হয়েছে। এছাড়াও উপদেষ্টা হিসেবে প্রবীণ আওয়ামী লীগার সিদ্দিক আহমেদ, অ্যাডভোকেট আফতার উদ্দিন, অ্যাডভোকেট রইস উদ্দিন, অ্যাডভোকেট আলী আমজদ, অ্যাডভোকেট অবনী মোহন দাস, আব্দুস ছোবহান আখঞ্জী, ইদ্রিস আলী বীর প্রতীক, কামরুজ্জামান দারা, জসীম উদ্দিন দিলীপ, করুনা সিন্দু তালুকদার, আফতাব উদ্দিন।






