ডেস্ক রিপোর্টঃ
ছাতকে ২ দিন ধরে নিখোঁজ রয়েছে রাসেলের । সে ২ দিন আগে নিজ বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। এ পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যাচ্ছেনা।
রাসেল ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের চানপুর গ্রামের সাজান মিয়ার পুত্র। তার গায়ের রং শ্যামলা,বয়স ১৮ বছর।
গত ২ দিন আগে তাহির প্লাজা সংলগ্ন এলাকায় তাকে ঘুরাঘুরি করতে দেখেছেন বলে ওই এলাকার কিছু লোক মোবাইল ফোনে তার বাড়িতে জানিয়েছেন। ফেইসবুকে ছবি দেখে তার বাড়িতে তারা খবর পাঠান। কিন্তু স্বজনরা খবর পেয়ে ওই এলাকায় গিয়ে অনেক খোজাখুজি করেছেন,তার কোন সন্ধান পান নি।
নিখোঁজ রাসেল আহমেদের সন্ধান করছেন তার পরিবার। যদি কোন সুহৃদ ব্যাক্তি তার সন্ধান পেয়ে থাকেন তবে নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হয়েছে। # 01867283255






