পাপলু মিয়া, ছাতকঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের মনোনয়ন প্রত্যাশী মো. জাহাঙ্গীর আলম গণসংযোগ লিফলেট বিতরণ করেছেন।
গত সোমবার দিনব্যাপী উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্ট এলাকার বিভিন্ন স্থানে কালারুকা,হাসনাবাদ গনেশপুর,,ইসলামপুর,রাজাপুর,ও ইছামতি এলাকায়
গণসংযোগকালে তিনি বলেন, দেশের এ ক্রান্তিলগ্নে নেতৃত্বের পরিবর্তনের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি জাতীয় পার্টির মনোনয়ন চাই। নির্বাচিত হলে এ অঞ্চলের জনগণের কাঙ্ক্ষিত উন্নয়নের স্বার্থে সর্বদা নিজেকে নিবেদিত রাখব বলে আমি প্রতিশ্রুতিবদ্ধ। মূলত এ লক্ষ্যেই দীর্ঘদিন ধরে আমি নিজেকে জনগণের পাশাপাশি রেখেছি।
গণসংযোগকালে তার সঙ্গে ছিলেন উপজেলা জাতীয় পার্টির উপজেলা শাখার প্রচার সম্পাদক আব্দুস ছালিক মিলন তালুকদার, সদস্য ইজ্জাদুর রহমান, ছাতক উপজেলা যুবসংহতির সভাপতি জুবেদ আলী জুবেদ, সাধারণ সম্পাদক মনির উদ্দিন, যুব বিষয়ক সম্পাদক ডাক্তার আব্দুল আহাদ, যুব সংহতির নেতা আব্দুল গনি, সদস্য সমুজ আলী, নজরুল ইসলাম, ফজলুর ইসলাম, ফয়জুল আমিন প্রমূখ।






