সুনামগঞ্জে “’গোলাম রব্বানী’ স্মরণী” উদ্বোধন

সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা প্রয়াত গোলাম রব্বানী এর নামে সড়কের নামকরণ করা হয়েছে। সুনামগঞ্জ জেলা শহরের জামাইপাড়া সড়কটি ‘গোলাম রব্বানী সরণী’ নামে নামকরণ করা হয়। পৌরসভার মেয়র নাদের বখত এর উদ্যোগে গুণি এ ব্যক্তির নামে এ সড়কের নামকরণ করা হয়। শুক্রবার (৪ আগস্ট) বেলা ১১ টায় নামকরণ শেষে এর উদ্বোধন করেন জননন্দিত মেয়র নাদের বখত।
এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত নারী আসনের সাবেক সাংসদ, সুনামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার অ্যাডভোকেট আলী আমজাদ, জেলা পরিষদের সদস্যা ফৌজিআরা বেগম শাম্মী, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালেহ আহমদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুল আবেদীন, নারীনেত্রী সঞ্চিতা চৌধুরী, সমকালের জেলা প্রতিনিধি পংকজ দে, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর জেলা সংবাদদাতা আল-হেলাল মো. ইকবাল মাহমুদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট খলিল রহমান, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, প্রয়াত ওই গুণি ব্যক্তিত্বের একমাত্র ছেলে কেন্দ্রীয় যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ, কন্যা ডা. কনিজ রেহনুমা রব্বানী কথা, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, কার্যনির্বাহী সদস্য ফরিদ মিয়া, সংবাদ প্রতিদিনের জেলা প্রতিনিধি প্রেস ক্লাবের সিনিয়র সদস্য রাজু আহমেদ রমজান, সাংবাদিক আনোয়ারুল হক, সুলেমান কবির, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ, সাংবাদিক মোশাহিদ রাহাত, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণবাবু, সাংবাদিক জসিম উদ্দিন প্রমুখ ।
স্মরণকালের গৌরবময় এ অধ্যায় প্রসঙ্গে প্রয়াত গোলাম রব্বানীর সহধর্মীনি অ্যাডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আল্লাহর প্রতি সন্তোষ প্রকাশ করে মেয়র নাদের বখত এর শুভ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওই দম্পতির একমাত্র ছেলে কেন্দ্রীয় যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক উপ-সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বি স্মরণ বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সকল বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি আমরা। দেশ-মাতৃকার টানে অন্যান্য বীর মুক্তিযোদ্ধার মতো তার পিতাও যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। মরহুম পিতার নামে সড়কের নামকরণ করায় মেয়র নাদের বখত এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সংবাদটি 180 বার পঠিত হয়েছে