পাপলু মিয়া, নিজস্ব প্রতিবেদনঃ
সিলেটের কোম্পানীগঞ্জে কিছু অসাধু ছাতকের ব্যবসায়ীদের বালুর নৌকাকে বালু আনতে বাধা দেয়ায় ছাতকের ব্যবসায়ী সংঘটনগুলোর আজ ২৯ জুলাই শনিবার সকাল ১০ ঘটিকায় ছাতক পাথর ব্যবসায়ী সমিতির অফিসে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী ফজলু মিয়া চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী আলী আজগর সোহাগের উপস্থাপনায় বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং পরবর্তী সভা আজ রাত ৯ ঘটিকায় ছাতক পাথর ব্যবসায়ী সমিতির অফিসে আহবান করেন। সভায় উপস্থিত ছিলেন ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ও ছাতক ব্যবসায়ী শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব হাজী আবুল হাসান, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক হাজী সুজন মিয়া, প্রচার সম্পাদক হাজী বাবুল মিয়া, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক হাজী আমির আলী, ছাতক একতা বালু ব্যবসায়ী সমিতির সভাপতি সাহেদ হোসেন বাবলু, সাবেক সভাপতি জনাব আব্দুস সাত্তার, ছাতক ট্রান্সপোর্ট মালিক সমিতির সহ সভাপতি হাজী জামিন আহমদ, ছাতক শাহপরান ইন্জিন নৌকা মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দু শহীদ, ছাতক লেবার সর্দার সমবায় সমিতির সভাপতি মোস্তফা আহমদ, সাধারণ সম্পাদক জনাব ছায়েদ মিয়া, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, আদনান হোসেন মিজান, সাহিদুল ইসলাম ফরিদ সহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ।






