ডেস্ক রিপোর্টঃ
সিলেট তথ্যানুসন্ধান`র নির্বাহী সম্পাদক ও ছাতক অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি এম এইচ খালেদ আহমেদের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিলেট তথ্যানুসন্ধান পরিবার। এক শোক বার্তায় সম্পাদক ওয়াসিদ আকরাম ও সিলেট তথ্যানুসন্ধান পরিবার গভীর শোক ও সমবেদনা জানান। সিলেট তথ্যানুসন্ধানের পক্ষ থেকে বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, সিলেট তথ্যানুসন্ধানের নির্বাহী সম্পাদক এম এইচ খালেদ আহমেদের মাতার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। সিলেট তথ্যানুসন্ধানের পক্ষ থেকে মৃতের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহানুভূতি জ্ঞাপন করছি। মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি, তিনি যেন পরিবারকে শোক সইবার শক্তি দান করেন।






