নিজস্ব প্রতিবেদকঃ
সুনামগঞ্জ-৫ আসনে ছাতক দোয়ারা বাজারে সংসদ সদস্য পদপ্রার্থী গণসংযোগ,মতবিনিময় ও বন্যা দূর্ঘত উপজেলার ইসলামপুর,মাদ্রাসা বাজার,বাহাদুরপুর ও গণেশপুর এলাকায় গনসংযোগ,মতবিনিময় এবং বন্যার্থ এলাকা পরিদর্শন করেছেন।
এসময় তিনি বলেন, আমি দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছি। ১৯৯১ সালের সংসদ নির্বাচন অংশ গ্রহণ এবং দুই উপজেলার প্রত্যেকটি এলাকায় সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। করোনার সময় ও ভয়াবহ বন্যা পরবর্তী দুই উপজেলা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। বাংলাদেশ জামাতে ইসলাম আমাকে মনোনয়ন দিয়েছে ছাতক-দোয়ারাবাজার আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে। আমি সর্বস্তরের নেতাকর্মী ও জনসাধারণের সমর্থন এবং সহযোগিতা কামনা করছি।
গণসংযোগকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রার্থী এডভোকেট রেজাউল করিম তালুকদার , ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুফি আলম সোহেল, জাগ্রত ছাতকবাসির সচিব নজমুল হোসেন, সাবেক ছাত্রনেতা হাফিজ জাকির হোসাইন,বিশিষ্ট মুরব্বির আব্দুল আযিয,সুজাউল কবির শামীম, খাজিল মিয়া, হুমাউন আহমদ, আবু হেনা তারেক ও মাওলানা জামিল প্রমুখ।






