জামালগঞ্জে যুব অধিকার পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জের জামালগঞ্জ যুব অধিকার পরিষদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ যুব অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার আওতাধীন জামালগঞ্জ উপজেলা শাখার উদ্দেগ্যে সোমবার (৩ জুলাই) আহ্বায়ক কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের জামালগঞ্জ শাখার আহ্বায়ক মনির তালুকদার, পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব জাকির হুসেন, প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ যুব অধিকার পরিষদের সভাপতি মোজাহিদ আলী খোকন,বিশেষ অথিতি জেলা ছাত্র অধিকার পরিষদের প্রচার সম্পাদক সাব্বির রহমান রাজু। আরও বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মুশিউর রহমান,সংগঠনের সিনিয়র যুগ্ম আহব্বায়ক লাদেন মিয়া, যুগ্ম আহব্বায়ক ইমরান হুসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোজাম্মেল হক সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 92 বার পঠিত হয়েছে