ছাতকে  ডোবার পানিতে  ২ বোনের মৃত্যু,১ বোন চিকিৎসাধীন হাসপাতালে

মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

ছাতকে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু,১ বোন চিকিৎসাধীন হাসপাতালে।
সোমবার (২৬ জুন) উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের মৈশাপুর (মুসলিম কোনা) গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঈদের মাত্র দুদিন আগে পানিতে ডুবে দুই বোনকে জীবন দিতে হলো। নিহত দুই বোন ওই গ্রামের ময়না মিয়ার মেয়ে। তারা মৈশাপুর কাজী আরিয়ানা জিসান উমাইয়া একাডেমির প্লে-গ্রুপের শিক্ষার্থী। সরজমিনে যানা যায়, ময়না মিয়ার ৩ মেয়ে মোছা তাফসিয়া বেগম(৯), মোছা তায়িবা বেগম (৫), মোছা তানজিনা বেগম (৪) বাড়ির সামনের একটি ডোবার পানিতে সোমবার দুপুরে পড়ে তলিয়ে যায়। তাদের কে উদ্ধার করে প্রথমে কৈতক হাসপাতালে এবং পরে সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোছা তানজিনা বেগম ও মোছা তায়িবা বেগম কে মৃত ঘোষণা করেন। মোছা তাফসিয়া বেগম অসুস্থ অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। পানিতে ডুবে দুই বোনের মৃত হওয়ার বিষয়টি নিশ্চিত করছেন উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ।

এই সংবাদটি 86 বার পঠিত হয়েছে