পাপলু মিয়া, ছাতক প্রতিনিধিঃ
অসুস্থতায় ভুগে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে মারা গেলেন ছাতকের গোবিন্দগঞ্জ এলাকার হোমিও চিকিৎসক ডা. এ. কে. এম আব্দুল্লাহ (৭০)।
মারা যাওয়ার বিষয়টি গোবিন্দগঞ্জের জননী ফার্মেসীর প্রতিষ্টাতা নজরুল ইসলাম নিশ্চিত করে জানান, শুক্রবার (২৩জুন) ৬টার দিকে ওসমানীতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনী রোগে ভুগছিলেন।
এদিকে, ডা. আব্দুল্লাহ মারা যাওয়ার খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।






