সিলেট টু সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নতিকরণের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত

মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

সিলেট টু সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নতিকরণের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ মে) বিকাল ৫ ঘটিকায় সিলেট সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে উন্নতিকরণে ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। গোবিন্দগঞ্জ বাজার ব্যাবসায়ী সমিতি ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের আয়োজনে গোবিন্দগঞ্জ পয়েন্ট মুক্তিযোদ্ধা চত্ত্বরে অলিউর রহমান চৌধুরী বকুলের সৌজন্য এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, সিলেট সুনামগঞ্জ রোডে প্রায় প্রতিদিন সড়ক দুর্ঘটনায় মানুষের মৃত্যু হয়। অতিবিলম্বে ২০২৩-২০২৪ বাজেটে সিলেট সুনামগঞ্জ মহাসড়ক চার লেনে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, জমসিদ আলী, কাওছার আহমদ, আবুল আজাদ , এমদাদুর রহমান ছামি, ছায়েদ মিয়া, গোবিন্দ তারন, সাজিদুল ইসলাম, বিধান দে, রেজ্জাদ মাষ্টার, রায়হান মিয়া, এজে মনন, শাহাব আলী, সঞ্জয় তালুকদার, স্বপন চন্দ, বশির মিয়া, ইমরান আহমেদ, সুজন চন্দ, আফজল হোসেন, হাছির উদ্দীন, শাহজাহান মিয়া, মিলন মিয়া সহ প্রমুখ।এসময় বক্তারা আরও বলেন, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে প্রতিদিন ঘটছে দূর্ঘটনা। এ ফলে কেউ হারাচ্ছে প্রাণ, কেউ মৃত্যুও সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালের বেডে। আমরা এর থেকে মুক্তি চাই। সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত চার লেনে উন্নতি করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে জোর দ্বাবী জানান তারা।

এই সংবাদটি 72 বার পঠিত হয়েছে