সুনামগঞ্জ প্রতিনিধঃ
সুনামগঞ্জ পৌর শহরের ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে সেলাই মেশিন ও কাপড় বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে হাছন নগর এলাকায় ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ এরিয়া প্রোগাম’র আয়োজনে ইউপিজি প্রোগ্রামের নন-ফাম উপকারভোগীদের মাঝে আয়-বৃদ্ধিমুলক কমকান্ডে ক্ষুদ্র ব্যবসায়ীদের সেলাই মেশিন ও কাপড় বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলম,পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর,মহিলা প্যানেল মেয়র সৈয়দা জাহানারা বেগম,ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানাজার স্টিপ তাপস চিসিমের,প্রোগ্রাম অফিসার উত্তম হালদার,প্রোগাম কুয়ালিটি ও স্পেশালিস্ট অফিসার প্রনব দেব,স্পন্সরশীপ & চাইল্ড প্রজেক্টর অফিসার অপূর্ব সিচিম,প্রোগ্রাম অফিসার উত্তম চক্রবতী প্রমুখ।
উল্লেখ্য.-সুনামগঞ্জ পৌর শহরের ২২ জন ক্ষুদ্র ব্যবসায়ীদের হাতে ২২ টি সেলাই মেশিন ও ২ শ ৪০ গজ ৬ রকমের কাপড়। সবমোট ৫৩১৫২০ টাকার সেলাই মেশিন ও কাপড় বিতরণ করা হয়েছে।
এদিকে-পি.অ্যান্ড জি প্রকল্পের আওতায় ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জ সদর এপির উদ্যোগে নিরাপদ পানি ব্যবস্থা নিশ্চিত করণ অবহিকরণ সভা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্টিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন,সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলম,পৌরসভার প্যানেল মেয়র আহমদ নূর,ওয়ার্ল্ড ভিশন সুনামগঞ্জের এপি ম্যানাজার স্টিপ তাপস চিসিমের,ব্রাকের জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদ প্রমুখ।






