সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিম পুর গ্রামের নিহত স মিল শ্রমিক মোঃ শুকুর আলীর
হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন করা হয়, বক্তব্য রাখেন, আবুল বাশার,হাবিবুল্লাহ, নিহত শুকুর আলীর ছেলে জুয়েল মিয়া, মেয়ে আকলিমা খাতুন,স্ত্রী ফাতেমা খাতুন, প্রমুখ। এসময় বক্তারা বলেন, অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, খুনিরা প্রকাশ্যে নিহত শুকুর আলীর পরিবারকে হুমকিধামকি দিচ্ছে, খুন করে লাশ গুম করে ফেলবে বলে হুমকিধামকি দিচ্ছে । অসহায় শুকুর আলীর পরিবার ভয়ে দিনযাপন করিতেছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও পুলিশ প্রশাসনের নিকট জোর দাবি জানান, নিহত শুকুর আলীর খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেন। উল্লেখ্য চলতি বছরের ২৮শে মার্চ, অনুমান বেলা ১১ ঘটিকায় সময় গরুর ঘাস খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্কের আঘাতে শুকুর আলী নিহত হন।






