দোয়ারাবাজারে দাখিল পরীক্ষার্থী বহিষ্কার এলাকাবাসীর মানববন্ধন

দোয়ারাবাজার প্রতিনিধিঃ

দোয়ারাবাজারে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলাম পুর ছিদ্দিকীয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ভুলের কারণে পরীক্ষার্থী বহিষ্কার ও দন্ডিত হওয়ায় কেরানি ও সুপারের বিচারের দাবিতে সোমবার বিকালে ইসলামপুর দাখিল মাদরাসা সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সচেতন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ প্রতিষ্ঠান কেরানি আলী আকবর ও সুপারের ভুলের কারণে শিক্ষার্থী পরীক্ষা থেকে বঞ্চিতই হয়নি পেতে হয়েছ শাস্তি। এডমিট কার্ডে শিক্ষার্থীর পিতা মাতার নাম ভুল আসলে কর্তৃপক্ষ তাকে পরীক্ষায় অংশগ্রহণ করতে বলে। তাদের ভুলে আজ ওই অসহায় শিক্ষার্থী পরীক্ষা বঞ্চিত এবং দন্ড পেতে হয়েছে। আমরা মাদরাসার কেরানি ও সুপারের দৃষ্টান্তমূলক বিচার চাই।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, আব্দুল হান্নান, মোক্তার হোসেন, মাও. গোলামুর রহমান জিলানী, মাও. আবুল হোসেন, আব্দুল কাদির মেম্বার ম্যানেজিং কমিটির সভাপতি জসীমউদ্দীন আহমদ রানা চৌধুরী বলেন, আমি অতি শীঘ্রই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনাক্রমে সুপার ও কেরানির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

এই সংবাদটি 94 বার পঠিত হয়েছে