ছাতকে ৩৫ নং হাসনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন। সভাপতি মোঃ তাজউদ্দিন,সদস্য সচিব প্রধান শিক্ষক হোসাইন মোঃ মহসিন।

নিজস্ব প্রতিবেদক 

গত সোমবার ৩ এপ্রিল হাসনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় সর্ব সম্মতিক্রমে ৫নং ওয়ার্ডের মেম্বার ও কালারুকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ তাজউদ্দিন কে সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসাইন মোঃ মহসিনকে পদাধিকার বলে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ ম্যানেজিং কমিটি ঘোষনা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন  সহ-সভাপতি বুরহান উদ্দিন,শিক্ষক দ্বারা মনোনীত সহ-সভাপতি বিদ্যালয়ের সহকারী শিক্ষিক সুফিয়া বেগম,পদাধিকার বলে মোঃ কামাল উদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য বিপ্লব কুমার দাশ,মোছাঃ হালিমা বেগম,অভিভাবক সদস্য  রফিক মিয়া,মোছাঃ রাহিমা বেগম,শেলিনা খাতুন,মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক মোঃ জিয়াউর রহমান। আগামি তিন বছরের জন্য স্কুল পরিচালনায় ম্যানেজিং কমিটির দায়ীত্ব পালন করবে এ কমিটি।

এই সংবাদটি 208 বার পঠিত হয়েছে