মোঃমাজহারুল ইসলাম মলি
গলাচিপা(পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় আমখোলা ইউনিয়নে বাঁশবুনিয়া
গ্রামে রপ্তানী প্রক্রিয়াজাতকরণ অঞ্চল ইপিজেড পূর্ণাঙ্গ
বাস্তবায়নের দাবিতে গলাচিপা উপজেলা ইপিজেড বাস্তবায়ন
কমিটির আহবায় পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম
শাহজাদার নেতৃত্বে উপজেলার প্রায় ২০ হাজার বিভিন্ন শ্রেনী-
পেশার জনগনের অংশগ্রহনে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর
স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০ টায় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মূখ থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক সহ সকল রাস্তা ঘাট, অলিগলির দুপাশে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক
সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ, নির্বাচিত জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা বৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, পেশাজিবী সংগঠন ও সর্বস্তরের শ্রেণী পেশার জনগনের অংশগ্রহনে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, গলাচিপা ইপিজেড বাস্তবায়ন কমিটির
আহবায়ক স্থানীয় জাতীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি), ইপিজেড বাস্তবায়ন কমিটির সদস্য সচিব গলাচিপা উপজেলা পরিষদ চেয়াম্যান মু. শাহিন শাহ্, পৌর মেয়র আহসানুল হক তুহিন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান টিটু ও কেন্দ্রীয় যুবলীগসহ-সম্পাদক মু. মামুন আজাদ, বাংলদাদেশ মানবাধিকার কমিশন গলাচিপা উপজেলা শাখার সভাপতি এ্যাডঃ শামিম মিয়া, সাধারন সম্পাদক আঃ বারি, গলাচিপা উপজেলা ইনসাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর, সাধারন সম্পাদক মোঃ কামরুল হোসেনসহ স্থানীয় সকল অংঙ্গ সংগঠনের নেতা কর্মী ও মহিলা আ’লীগ সদস্যরা অংশ নেয়।
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে গলাচিপা
উপজেলার আমখোলা ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে ইপিজেড নির্মাণের জন্য উপজেলাবাসী পূর্ণ বাস্তবায়নের জন্য দ্রুত দাবী জানান।মানববন্ধন শেষে মানীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের অফিস কার্যালয়ে একটি স্মারক লিপি প্রদান করে।






