বাদে ঝিগলী মরহুম আবুল খয়ের চেয়ারম্যান এর বাড়ীতে ছাতকের সুপরিচিত তরুন সংগঠক উবায়দূল হক শাহীন এর তত্ত্বাবধানে প্রতিবার এর ন্যায় এবারও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ছাতক প্রতিনিধি,পাপলু মিয়াঃ

জননেতা ব্যারিস্টার এম এহিয়া ও খয়ের চেয়ারম্যান এর পরিবার ছাতকের একটি আলোকিত পরিবার,তাঁদের অবদান স্মরণীয় ‘

— অধ্যক্ষ আব্দুস ছালাম আল মাদানী

চারদশকের আগে থেকে দ্বীনি ও মহৎ চেতনায় আমাদের পরিবার এর এই ঐতিহ্য যেন ধরে রাখতে পারি,

—-উবায়দূল হক শাহীন

পবিত্র চার রমজান, আজ ২৭ মার্চ সোমবার ছাতকের ভাতগাঁও ইউনিয়ন এর ঐতিহ্য বাহী বাদে ঝিগলী গ্রামে- মরহুম আবুল খয়ের সামছুল ইসলাম চেয়ারম্যান এর বাড়ীতে তাঁদের পারিবারিক ঐতিহ্যগত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাতকের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের সুপরিচিত তরুণ বিশিষ্ট সংগঠক উবায়দূল হক শাহীন এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে কয়েক’শ মুসল্লী এক সঙ্গে ইফতার করেন প্রাচীন আজিজ মঞ্জিল এর পাকা পুরানো উঠোনে বসে!
এতে – বৃহত্তর সিলেটের বিশিষ্ট আলেমে দিন ছাতক-দোয়ারার বিশিষ্ট রাজনীতিবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস ছালাম আল মাদানী, ঝিগলী হাইস্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ সিরাজুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী ফয়জুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা ছায়াদুর রহমান ছাদ, ভাতগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসনাত,, কালারুকা ইউনিয়ন এর সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী নজমুল ইসলাম, গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন এর জনপ্রতিনিধি লনি আহমদ, সাবেক মেম্বার হবিবুর রহমান হবি, কবি ইমামুল ইসলাম রানা, সমাজকর্মী রফিকুল ইসলাম, সুনামগঞ্জ থেকে আগত ছাত্র নেতা পিয়াস, তোহা, সালমান পাপলু মিয়া, সহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 104 বার পঠিত হয়েছে