ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের খারগাঁও গ্রামে এ সংঘর্ষ ঘটে।
যানা যায় খারগাঁও মসজিদে লাকড়ি নিলাম করা নিয়ে বাকবিতণ্ডায় জড়ান দুই গ্রুপ, আর এই দ্বন্দ্ব সংঘর্ষে গড়ায়।
দুই গ্রুপ দেশীয় বাঁশের লাঠি ও বাঁশ নিয়ে দীর্ঘ আধা ঘন্টা যাবৎ এ সংঘর্ষ চলে, সংঘর্ষে আহত হন দুই পক্ষের প্রায় ত্রিশজনের মত।
জানা যায় লায়েক মিয়া নামের এক যুবক ৯৯৯ কল দিয়ে পুলিশকে অবহিত করলে, পুলিশ এসে ঘটনাস্থলে এই সংঘর্ষ বন্ধ করে।
সংঘর্ষ চলাকালীন সময়ে সালিশ করতে গিয়ে আহত হন কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম,সাবেক চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম,কামরুল ইসলাম সহ আরো অনেকেই।






