দোয়ারাবাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

দোয়ারাবাজার, প্রতিনিধিঃ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বাধীনতা দিবস উদযাপন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার (২৬ মার্চ) সকাল ১১টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে, বীর মুক্তিযোদ্ধাদের এ সংবর্ধনার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
সংবর্ধনা অনুষ্ঠানে দোয়ারাবাজার উপজেলার প্রায় ২০০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই ফুলের শুভেচ্ছায় বীর মুক্তিযোদ্ধাদের বরণ করে নেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফ মুর্শেদ মিশুর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অসুখ রঞ্জন পুরু-কায়স্তের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশ্রাফী চৌধুরী বাবু, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতিক, জেলা পরিষদ সদস্য আব্দুল খালেক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, সহকারী কমিশনার ভূমি ফয়সল আহমদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, সাবেক মুক্তিযুদ্ধা কমান্ডার মো. আব্দুস সোবহান, শফর আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে সকল বীর মুক্তিযোদ্ধা দেশের জন্য প্রাণ দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাত নসিব করেন। এছাড়াও মুক্তিযুদ্ধারা হলেন জাতির শ্রেষ্ট সন্তান। মুক্তিযোদ্ধার লোভ লালসা নিয়ে দেশের জন্য যুদ্ধ করিনি, যুদ্ধ করেছিল দেশকে স্বাধীন করার জন্য।

এই সংবাদটি 90 বার পঠিত হয়েছে