ছাতক প্রতিনিধিঃ
ছাতক পৌরসভার বাশখলা ও কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের সংঘর্ষের ঘটনায় শনিবার ৪ মার্চ বাশখলা গ্রামের মৃত মবু মিয়ার পুত্র সামছু মিয়াকে প্রাধান আসামি ও ৫১ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গত বুধবার রাতে দু” গ্রামবাসীর সংঘর্ষে হরিষপুর মুক্তিরগাঁও গ্রামের মৃত চমক আলীর পুত্র সাইফুল ইসলাম নিহত হন।
ঘটনার ৩ দিন পর নিহতের চাচা,কালারুকা ইউনিয়নের হরিষপুর গ্রামের মৃত আছদ্দর আলীর পুত্র ফারুক আলী বাদী হয়ে ৫২ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা ১০০/১৫০ জনের বিরুদ্ধে ছাতক থানার মামলা (নং ০২/৪১ (০৩) ২৩ দায়ের করেন।
ঘটনার রাতে ১৯ জনকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে মর্মে জানিয়েছে পুলিশ। অন্যান্য আসামিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এসআই মোশাররফ হোসেন।
ঘটনার রাতে পুলিশের হাতে আটকৃত বাশখালা গ্রামের আজাদ মিয়ার পুত্র শাকিব মাহমুদ, আলী কাওছার,তাহির আলীর পুত্র দুলন মিয়া, ইউসুফ আলীর পুত্র রাসেল মিয়া,আলকাব আলীর পুত্র মামুন আহমদ, মুক্তার আলীর পুত্র জুবায়েল আহমদ ইমন সহ মোট ৫২ জনকে এজাহার নামীয় আসামি করা হয়েছে।
এদিকে ঘটনার পর থেকেই গ্রেফতার এরাতে বাঁশখালা গ্রাম পুরুষ শুন্য হয়ে পড়েছে। গেছেন। পুরুষ শুন্য হয়ে পড়েছে। বুধবার রাতে ঘটনার পর পুলিশ বাঁশখালা এলাকায় অভিযান চালিয়ে ১৯ জনকে আটক করলে গ্রাম জুড়ে আতংক ছড়িয়ে পড়ে।এরপর থেকে গরু,ছাগলসহ মালামাল নিয়ে অনেকেই স্ব-পরিবারে গ্রাম ছেড়ে চলে গেছেন বলে জানা গেছে।
ছাতক থানার অফিসার ইনিচার্জ খান মোহাম্মদ মাঈনুল জাকির বলেন,হত্যা ও মারামারির ঘটনা নিয়ে এলাকায় যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এব্যাপারে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। আসামিদেরকে দ্রুত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।






