সুসক-৯৪ ক্লাবের উদ্বোধন করলেন সুনামগঞ্জের মেয়র নাদের বখত

সিরাজুল ইসলাম শ্যামল, সুনামগঞ্জঃ

সুসক-৯৪ ক্লাবের (সুনামগঞ্জ সরকারি কলেজ- ব্যাচ ৯৪) উদ্বোধন করেছেন সুনামগঞ্জ পৌরসভার জননন্দিত পৌর মেয়র নাদের বখত। শুক্রবার বিকেলে পৌর শহরের হোসেন বখত চত্বর এলাকার পৌর মিনি মার্কেটের ৩য় তলায় অবস্থিত এ ক্লাবের উদ্বোধন করেন তিনি।
সুসক-৯৪ এর সভাপতি আমানুল হক রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এর উপস্থাপনায় উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন, হাজী মকবুল পুরকায়স্থ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গৌরাঙ্গ চক্রবর্তী, যুক্তরাজ্য প্রবাসী সুসক-৯৪ ক্লাবের সম্মানিত সদস্য মাজহারুল ইসলাম জাহেদ প্রমুখ।
এছাড়া বক্তব্য রাখেন সুসক-৯৪ ক্লাবের ক্রীড়া সম্পাদক সুনামগঞ্জ প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, একই ব্যাচের প্রণব চক্রবর্তী, রকিব তালুকদার, শাহীনুর রহমান্ মাসুদ আহমেদ সমবায়, সুভাশ চন্দ্র দাস, নজরুল ইসলাম, আব্দুস শহীদ, অ্যাড. হুমায়ুন কবির, মজনু মিয়া, মুজাহিদুল ইসলাম মজনু,, তাহেরা মনি, নাজনীন নিপা, শীমা রায়,ঊসমান গনি উত্তম, শম্ভু রায়, মুজাহিদ আলম, মাসুদ আহমেদ মার্চেন্ট, এটিএম শাহীন রেজা, আবু তালেব, বাহাঊদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, সামাজিক- সাংস্কৃতিক, মানবিক কর্মকান্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান রাখার লক্ষ্যে এই ক্লাবটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

এই সংবাদটি 106 বার পঠিত হয়েছে