ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলা যুবদলের ছদরুল আমিন সোহানকে আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দিয়েছে জেলা যুবদল।
বৃহস্পতিবার রাতে জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোঃ শওকত, সাধারণ সম্পাদক এডভোকেট মামুন রশীদ কয়েস ও দপ্তর সম্পাদক শাহআলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির আহবায়ক ছদরুল আমিন সোহান সাংগঠনিক কাজে নিষ্ক্রিয় থাকার কারণে ছাতক উপজেলা যুবদলের আহবায়ক এর পদ থেকে অব্যাহতি দেওয়া হল, এবং আজ থেকে যুগ্ন আহবায়ক ফরিদ আহমদ ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব পালন করবেন।






