মোঃ তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ জেলার ছাতকে চরমহল্লা ইউপি ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট ইউপির আশাকাচর গ্রামের পশ্চিমের মাঠে বুধবারে ০১ মার্চে অনুষ্ঠিত হবে।
বুধবার (১ মার্চ) চরমহল্লা ইউপি ফ্রেন্ডশিপ ফুটবল টুর্নামেন্ট আলম প্রপার্টি মেইনটেনেন্স ইউ.কে এর পরিচালক জনাব শাহ আলম সাহেবের আয়োজনে ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে।
অত্র টুর্নামেন্টে সার্বিক সহযোগিতা ইব্রাহিম আলী(আশাকাচর), জাহাঙ্গীর আলম রাজু(সিদ্দাচর), জায়েদ আহমদ(আশাকাচর), আহমদুল (আশাকাচর), সাইফুর রহমান (আশাকাচর), আবুল কাসেম (আহারগাঁও), সাংবাদিক তাজিদুল ইসলাম (কামরাঙ্গী), এমরান হুসেন(মুজরাই)।
এসময় উপস্থিত থাকবেন চরমহল্লা ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, বিশিষ্ট মুরুব্বি-গন।
যে দলগুলো খেলবেন – (বুধবার) ১ম ম্যাচ = কিশোর ক্লাব আশাকাচর বনাম JRDC স্পোর্টিং ক্লাব চরগোবিন্দ,
(বৃহস্পতিবার) ১ম ম্যাচ = প্রথমাচর স্পোর্টিং ক্লাব বনাম চানপুর স্পোর্টিং ক্লাব, ২য় ম্যাচ= BNCC স্পোর্টিং ক্লাব আশাকাচর বনাম ভল্লবপুর স্পোর্টিং ক্লাব,
(শুক্রবার) ১ম ম্যাচ = জনতা স্পোর্টিং ক্লাব কামরাঙ্গী বনাম আইডিয়াল স্পোর্টিং ক্লাব কাইল্যাচর, ২য় ম্যাচ – জালালীচর স্পোর্টিং ক্লাব বনাম খরিদিচর স্পোর্টিং ক্লাব।






