কাজিরগাঁও এইচ. আর. এফ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোশাহিদ আলী সংবর্ধিত”

ডেস্ক

ছাতক উপজেলার কাজিরগা্ঁও এইচ. আর. এফ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ মোশাহিদ আলী বিদ্যালয়ের পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা এবং সংবর্ধনা প্রদান করা হয়। মোঃ মোশাহিদ আলী -এর এক সংক্ষিপ্ত সফরে সপরিবারে দেশে আসার পর আজ বুধবার (২২ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয়ে আগমন উপলক্ষে এ শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। সেইসাথে বিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করে দেখেন, বিদ্যালয়ের শিক্ষার মান্নোনয়নের লক্ষে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আবদুল কাদির প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কাজিরগা্ঁও এইচ. আর. এফ প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোশাহিদ আলী । তাছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন– আজির উদ্দিন সাহেব, মাস্টার আমির উদ্দিন সাহেব, মরিয়ম হক তালুকদার পান্না, রুমি বেগম, নুর ইসলাম , ,রুশন আলী, মস্তাব আলী , গোলাপ মিয়া , আব্দুর রাজ্জাক , আলীম উদ্দিন , এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কোরআন তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়। প্রথমেই উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাহিদ আলী স্বাগত বক্তব্যে প্রতিষ্ঠাতা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাঁদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই স্কুল দাঁড়িয়ে আছে। এছাড়াও বক্তব্যের মাধ্যমে স্কুলের সার্বিক পরিস্থিতি, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মান বিভিন্ন দিক তুলে ধরেন।

এই সংবাদটি 105 বার পঠিত হয়েছে