নুরুজ্জামান দোয়ারাবাজার( সুনামগঞ্জ)সংবাদদাতাঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ইয়াবাসহ দুই যুবকে আটক করেছে র্যাব। তাদের নাম রিপন(৩৫) ও ফয়সল আহমদ রনি(৩৭)।
আটক দুই ইয়াবা ব্যবসায়ী হলো- সুনামগঞ্জ পৌর এলাকার হাসন নগরের সাহেদ আলী ছেলে রিপন(৩৫) ও বাধনপাড়া এলাকার আরজ আলীর ছেলে ফয়সল আহমদ রনি(৩৭)। ওই যুবকদের কাছে ১ হাজার পিস ইয়াবা পাওয়া গেছে বলে জানা গেছে।
র্যাব সূত্রে জানা যায় গতকাল রাতে (১৫ ফেব্রুয়ারী) উপজেলা মান্নারগাওঁ ইউনিয়নের আজমপুর খেয়াঘাট তাদের আটক করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। বেশ কিছুদিন ধরে দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিলো এই যুবকরা।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর বিষয়টি নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।






