নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
সুনামগঞ্জের দোয়ারায় বিয়ের প্রলোভনে এক বিধবা নারী ৫ মাসের অন্তঃসত্ত্বা হয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলার এক বিধবা নারীর সঙ্গে বিয়ের প্রলোভনে অবৈধ সম্পর্ক গড়ে তুলে আব্দুল হক নামে এক ব্যক্তি। একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। এরপর তাকে বিয়ের জন্য বারবার বলা হলেও কোনো কর্ণপাত করেনি সেন্টু। বর্তমানে ওই নারী ৫ মাসের অন্তঃসত্ত্বা।
অভিযুক্ত আব্দুল হকের নিকট জানতে চাইলে প্রতিবেদকে জানান ইউসুফ মোল্লার মাধ্যমে বিয়ে করেছেন এবং তার কোন কাবিননামা নেই।
দোয়ারাবাজার থানার ওসি জানান এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি যদি লেখিত অভিযোগ পাই তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।






