নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জসংবাদদাতাঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বরকতনগর গ্রামের নজরুল ইসলামের পুত্র প্রতারক চক্রের সদস্য কামরুল ইসলাম এর বিরুদ্ধে বিদেশ পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জনতার হাতে আটক । সে দোয়ারাবাজার ট্রাভেলসের প্রোপাইটার কামরুল ইসলাম। আজ শুক্রবার বিকালে উপজেলার সুরমা ইউনিয়নের স্থানীয় মহব্বতপুর বাজারে তাকে আটক করেন বরকত নগর গ্রামের মৃত শুকুর আলীর পুত্র আলী হোসেন। এসময় স্থানীয়রা তাকে আটক রেখে ২০ হাজার টাকা মধ্যে ১৫ হাজার টাকা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করেন। ভুক্তভোগীর নিকট জানতে চাইলে প্রতিবেদককে জানান ১৫ হাজার টাকার বিনিময়ে সমাধান করা হয়েছে। এ বিষয়ে ইউপি সদস্য আহসান উদ্দিন নিকট জানতে চাইলে প্রতিবেদককে জানান এ বিষয়ে তিনি অবগত নন। তবে এ বিষয়টি শুনেছেন বলে জানান।






