নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
দোয়ারাবাজারে নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ কে ফুল দিয়ে বরণ করা হয় উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে,০৮ ফেব্রুয়ারি-২০২৩ সকাল ১০.৩০ ঘটিকায় সুরমা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হারুন অর রশিদ কে ফুল দিয়ে বরণ করা হয় অতঃপর উপজেলা প্রশাসন, দোয়ারাবাজার এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা`র সভাপতিত্বে উপজেলা আইন শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, চোরাচালান ও টাস্কফোর্স, মানবপাচার প্রতিরোধ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারনা কমিটির ফেব্রুয়ারি-২০২৩ মাসের সভা এবং এরপর জন্ম ও মৃত্যু নিবন্ধন জোরদার করন বিষয়ে উপজেলা টাস্কফোর্স কমিটির সভা ও কাবিটা স্কীম বাস্তবায়ন, অগ্রগতি ও মনিটরিং বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি), দোয়ারাবাজার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, অফিসার ইনচার্জ দোয়ারাবাজার থানা, সকল সরকারি অফিসের কর্মকর্তাবৃন্দ, বিজিবি কর্মকর্তা সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।






