নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ
দোয়ারাবাজাট থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর চৌকিদার ও দফাদার’দের চৌকিদারী প্যারেড গ্রহণের মাধ্যমে আইন-শৃঙ্খলা রক্ষার্থে ব্রিফিং প্রদান করেছেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলালধর দোয়ারাবাজার সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের চৌকিদার ও দফাদার কের ডেকে থানা কোম্পাউন্ডে আইন-শৃঙ্খলা রক্ষার্থে গুরুত্ব পূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।ব্রিফিং প্রদান অনুষ্ঠানে ওসি দেবদুলাল ধর চৌকিদার-দফাদার কে বলেন,প্রত্যেক এলাকায় বিট পুলিশিং ব্যবস্থাকে জোরদার করতে হবে,নিজ নিজ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাতে হবে,পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে ,পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌছি দিতে হবে, জনগণের পুলিশ হতে হবে।






