বাংলা ইশারা ভাষা দিবস-২৩ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ

নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ

০৭ ফেব্রুয়ারি ২৩ সকাল ১০ ঘটিকায় জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সুনামগঞ্জ এর আয়োজনে “বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন” এর প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা ইশারা ভাষা দিবস-২৩ উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা প্রশাসক, সুনামগঞ্জ। অনুষ্ঠানে সুচিত্রা রায়, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, সুনামগঞ্জ এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার, সুনামগঞ্জ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তিগণ এবং বিভিন্ন প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই সংবাদটি 109 বার পঠিত হয়েছে