সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
আমেরিকা প্রবাসী সাংবাদিক, লেখক, কলামিস্ট এডভোকেট রনেন্দ্র তালুকদার পিঙ্কু’র সম্পাদনায় প্রকাশিত অনলাইন নিউজপোর্টাল ডেইলি সুনামগঞ্জ ডট কম এর আত্মপ্রকাশ অনুষ্ঠানটি ভারপ্রাপ্ত সম্পাদক রওনক বখ্ত এর সভাপতিত্বে ও কাউন্সিলর সামিনা চৌধুরী’র সঞ্চালনায় শনিবার সন্ধ্যা ৭টায় শহরের অভিজাত অ্যামব্রোশিয়া রেস্টুরেন্টে অনাড়ম্বর ভাবে অনুষ্ঠিত হয়েছে। আত্মপ্রকাশ অনুষ্ঠানটি উদ্বোধন করেন সুনামগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ রজত কান্তিসোম মানষ ও পরিমল কান্তি দে অধ্যক্ষ (অবঃ)। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত। নির্বাহী সম্পাদক মিল্লাত আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, সুনামগঞ্জ আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী,লেখক,কলামিস্ট ও বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা অ্যাড.আসাদুল্লাহ সরকার, সুনামগঞ্জ পৌর কলেজের প্রভাষক শাহ আবু নাসের,অ্যাড. কবি ও সাহিত্যিক সুখেন্দু সেন, অ্যাড.আজাদুল ইসলাম রতন, অ্যাড. আনোয়ার হোসেন, কবি লেখক এসডি সুব্রত, মো. নুরুল হাসান আতাহের,
দিগেন্দ্র বর্মণ সরকারী কলেজের প্রভাষক মশিউর রহমান, সুনামগঞ্জ মহিলা পরিষদের সভাপতি নারীনেত্রী গৌরী ভট্রাচার্য্য, পৌর কাউন্সিলর গোলাম জাকেরীন সাব,
সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, মিজানুর রহমান, প্রভাষক কবি দোলন, বাংলাদেশ প্রতিদিন ও বাংলা ভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল, সিনিয়র সাংবাদিক শাহজাহান চৌধুরী,মানবেন্দ্র তালুকদার মানব, বিজয় টিভির জেলা প্রতিনিধি অরুন চক্রবর্তী, দৈনিক সুনামগঞ্জ’র সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার, সময় টিভি’র জেলা প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরেণ্য লেখক, সাহিত্যিক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ।
সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ।
০৪,০২,২৩






