সুনামগঞ্জে পল্লীবিদ্যুৎ সমিতির ২১তম বার্ষিক সভা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি :

“শেখ হাসিনার উদ্যোগ,ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগান নিয়ে সুনামগঞ্জে পল্লীবিদ্যুৎ সমিতির ২১তম বার্ষিক সদস্য সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় জেলা শহরের ওয়েজখালী এলাকাধীন সমিতির সদর দপ্তর প্রাঙ্গনে এই সভা অনুষ্ঠিত হয়।
সমিতি বোর্ডের সভাপতি মো.আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, সুনামগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী সুজিত কুমার বিশ্বাস, সহ-সভাপতি সুয়েবুর রহমান, সচিব সাকেরা বেগম, কোষাধ্যক্ষ রওশন আরা হেপী, মহিলা পরিচালক লাভলী আক্তার, এলাকা পরিচালক সাইফুল ইসলাম, আকরাম হোসেন, মোহাম্মদ আব্দুল হান্নান, নুরুল আবেদীন, ইন্দ্রকুমার বৈষ্ণব প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ১৯৯৯ সালের মার্চ মাসে আত্মপ্রকাশের পর থেকে একটি সদর দপ্তর, একটি জোনাল অফিস ,৭টি সাব-জোনাল অফিস ২৫টি অভিযোগ কেন্দ্র ও ১১টি ৩৩/১১ কেভি উপকেন্দ্রের মাধ্যমে সুনামগঞ্জ জেলায় ৭২৬৭ কিলোমিটার লাইন নির্মাণ করে ২৪৯৬টি গ্রামের ৩,৭০,৮৯৩ জন গ্রাহককে বিদ্যুৎসেবা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপির ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে এ জেলায় শতভাগ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হয়েছে বলেও তারা অভিমত ব্যক্ত করেন।

সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ
তারিখ-২৬,০১,২৩

এই সংবাদটি 106 বার পঠিত হয়েছে