দোয়ারাবাজারের সাংবাদিকদের কেউ ভয় দেখাবেন না, সাংবাদিকরা কচু পাতার পানি নয় যে বাতাসে গড়িয়ে পড়ে যাবে।।

নুরুজ্জামান দোয়ারাবাজার সুনামগঞ্জ সংবাদদাতাঃ সারাদেশের সাংবাদিকরা কোন কচু পাতার পানি নয় যে বাতাসে পড়ে যাবে আর সহজ সরল মানুষ নয় যে যারা যেকোনো অপরাধীদেরকে ভয় করবে এবং সাংবাদিকতা ছেড়ে ঘরে ফিরবে। দেশের গণমাধ্যমের প্রকাশক ও সম্পাদকসহ প্রকৃত সাংবাদিকরা কথিত নেতা এবং প্রভাবশালীদের চেনে। দেশে একের পর এক প্রকৃত সাংবাদিকদের উপর নৃশংস হামলা মামলা হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দোয়ারা বাজারের সাংবাদিকরা। সাংবাদিকরা হচ্ছে দেশ ও জাতির বিবেক। প্রকৃত সাংবাদিকরা কোনো চোর ডাকাত নয় যে তাদেরকে আটক করে চুড়ি পরতে হবে। সত্য প্রকাশ করা অন্যায় অবিচারের প্রতিবাদ সবাই করতে পারে না।সাংবাদিক নিখোঁজ গুম ও অপরাধীদের গ্রেপ্তার সহ সঠিক বিচার চায়।সাংবাদিকরা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দপ্তর, অধিদপ্তর সচিবালয়ের যে কোন জায়গায় হুমকি দামকি নাজেহাল হলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সকল আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া আছে সাংবাদিকরা ভয় পাবেন না।আপনাদের পাশে আইনশৃঙ্খলা বাহিনী আছে আপনারা নির্ভয়ে দেশের জন্য কাজ করে যান। আইডিপি বেনজির আহমদ।

এই সংবাদটি 275 বার পঠিত হয়েছে