দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু

দোয়ারাবাজার(সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহুরুল ইসলাম(৫৫) নামে এক দিনমজুর মারা গেছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) সকাল ৭ টায় উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের কাটাখালি নোয়াগাঁওএলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত জহুরুল ইসলাম স্থানীয় ইদনপুর গ্রামের সৈকত আলী ছেলে।

দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এই সংবাদটি 261 বার পঠিত হয়েছে