জায়েদ আহমেদ,মৌলভীবাজার জেলা প্রতিনিধি:
আধুনিক চিকিৎসা ও উন্নত সেবার মন-মানসিকতা নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রা শুরু করলো দ্যা নিউ লাইফ হসপিটাল।
রোববার (১ জানুয়ারি) দুপুরে, ফিতা কাটা, কেক কাটা, কোরআন তেলাওয়াত এবং মিলাদ মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুভ সূচনা করা হয়।
দ্যা নিউ লাইফ হসপিটালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. রাফাত আল কোরেসির সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন, ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ লিটন আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়, বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ লাল বনিক।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির পরিচালকগণ, শ্রীমঙ্গল উপজেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।






