ওয়াসিদ আকরাম ছাতক ( সুনামগঞ্জ):
বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলা কালারুকা ইউনিয়নের
রামপুর হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া দাখিল মাদরাসায় বই উৎসব-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০১ জানুয়ারি) দুপুরে ছাতক উপজেলা কালারুকা ইউনিয়নের রামপুর হাজী ইউসুফ আলী এতিমখানা হাফিজিয়া দাখিল মাদরাসার হল রুমে এই বই উৎসব অনুষ্ঠিত হয়। এসময় সকল শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাওলানা মোঃ শাহিন আলমের সভাপতিত্বে বই উৎসবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ এখলাছুর রহমান,
সহ কারী শিক্ষক মাওলানা নুরুজ্জামান ইকবাল ও জাবির আল নোমান ও কওছার আহমদ সহ কারী শিক্ষিকা মারজানা বেগম সহ অভিভাবকবৃন্দ






