সুনামগঞ্জ প্রতিনিধ
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জ প্রেসক্লাবের ২০২২ সালের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সুনামগঞ্জের ডাকের সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শেরগুল আহমেদ। সাধারণ সম্পাদক পদে ২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সাপ্তাহিক সুনামগঞ্জ রিপোর্টের ভারপ্রাপ্ত সম্পাদক রওনক আহমেদ বখত। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাসুম হেলাল পেয়েছেন ১৬ ভোট ও দৈনিক জালালাবাদের জেলা প্রতিনিধি জসিম উদ্দিন পেয়েছেন ৪ ভোট। এ ছাড়া সহ-সভাপতি পদে ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাসস জেলা প্রতিনিধি আল-হেলাল। এদিকে দুই প্রার্থী ২২ টি করে সমান ভোট পাওয়ায় দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমেদ তালুকদারকে সমর্থন দিয়েছেন দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান পীর। নিকটতম প্রতিদ্বন্দ্বি অরুন চক্রবর্তী পেয়েছেন ১৫ ভোট।
শনিবার ( ২৪ ডিসেম্বর) সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ২৮ ভোট পেয়ে সিরাজুল ইসলাম শ্যামল নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি আমিনুল হক পেয়েছেন ১৫ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শামসুল কাদির মিছবাহ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মো. সুহেল আলম নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া দপ্তর সম্পাদক পদে ২৫ ভোট পেয়ে শহীদনুর আহমেদ, কোষাধ্যক্ষ পদে ২৯ ভোট পেয়ে ফোয়াদ মনি ও সদস্য পদে ঝুনু চৌধুরী, শাহাবুদ্দিন আহমেদ, হিমাদ্রী শেখর ভদ্র, মিজানুর রহমান মিজান, ফরিদ মিয়া ও স্বপন কুমার সরকার নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৪৩ জন সদস্য ও ভোটের বিপরীতে ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শতভাগ ভোটার তাঁদের ভোট প্রয়োগ করেছেন।
নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছিলেন, জেলা তথ্য অফিসার মো. আব্দুছ ছাত্তার, সদস্য প্রভাষক দুলাল মিয়া ও অ্যাডভোকেট ড. জিয়াউর রহিম শাহীন।
উল্লেখ্য, ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত সুনামগঞ্জের ঐতিহ্যবাহী এই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় প্রশংসা কুড়িয়েছে সুধিমহলসহ সকল মহলের।
সিরাজুল ইসলাম শ্যামল
সুনামগঞ্জ
২৪,১২,২২






