দোয়ারাবাজার (সুনামগঞ্জ)সংবাদদাতাঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদের পরিত্যক্ত ভবন ডাস্টবিনে পরিনত হয়েছে। ময়লা আর দুর্গন্ধময় পরিবেশে অতিষ্ঠ হয়ে উঠেছে বাজারের ব্যবসায়ীগন।
চারিদিকে ছড়ানো-ছিটানো পঁচা ও নোংরা আবর্জনার স্তুপ, প্রসাব আর আবর্জনার গন্ধে দূষিত হচ্ছে পরিবেশ ও আশেপাশের এলাকা, এমন নোংরা ও দুর্গন্ধময় অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা করতে গিয়ে স্বাস্থ্যঝুকিতে পড়েছে আশেপাশের ব্যবসায়ীরা। দেখে বোঝার উপায় নেই এটি কোন ডাস্টবিন নাকি সরকারী কোন ভবন।
বাংলাবাজার ইউনিয়নের প্রাণকেন্দ্রে ইউনিয়ন পরিষদের পরিত্যাক্ত ভবন ও আশপাশ এলাকায় এমন দূরগন্ধময় পরিবেশ বিরাজ করছে। ভবনটি অপসারণ কিংবা পরিচ্ছন্নতার ব্যাপারে কারোর মাথা-ব্যাথা কিংবা এগুলো দেখার যেনো কেউ নাই!
ইউনিয়ন পরিষদের মধ্যে দু’টি ভবন। যার একটি হচ্ছে নতুন দ্বিতল ভবন, আরেকটি রয়েছে একতল বিশিষ্ট পুরাতন ভবন। পুরাতন ভবনটি ব্যবহারের অনুপোযোগী হয়ে পড়ায় কর্তৃপক্ষ অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে। কিন্তু ভবনটি অপসারণ না করায়, ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে বাজারের লোকজন।
বাজারের লোকজন তা এখন ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে। পরিত্যক্ত ভবনের চারিদিকে ময়লা-আবর্জনার স্তুপ তৈরী হয়েছে। দূষিত বাতাস আর দুর্গন্ধময় পরিবেশে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের ব্যবসায়ী ও পথচারী মানুষ।
বাংলাবাজার ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোছাইন জানান,কিছুদিন আগে পরিস্কার করা হয়েছিল জনগণের সচেতন না থাকায় আবারো ময়লা-আবর্জনা ফেলে দুর্গন্ধময় করেছেন খুব শ্রীগ্রই পরিস্কারের ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কার নিকট জানতে চাইলে প্রতিবেদককে জানান এ ভবনটি ব্যবহার করা হচ্ছে না। ব্যবসায়ীরা যেহেতু ময়লা আবর্জনা পালাচ্ছে সেহেতু গন্ধ ছড়াবে এবং পরিবেশ দূষিত করবে। আমি ইউপি চেয়ারম্যান কে বলবো পদক্ষেপ নেওয়ার জন্য।






