মোঃ তাজিদুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জ ছাতকে প্রতিবন্ধী শিক্ষার্থীকে যুক্তরাজ্য প্রবাসী জসিমউদদীনের পক্ষ থেকে হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
ছাতকের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন চরমহল্লা ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট (ইউকে) এর সম্মানিত কোষাধ্যক্ষ জনাব জসিম উদ্দিন সাহেবের অর্থায়নে দারুলউলুম আশাকাচর মাদ্রাসার একজন প্রতিবন্ধী শিক্ষার্থী মোঃ মিলাদ হোসেনকে মাদ্রাসায় যাতায়াতের জন্য একটি হুইলচেয়ার দেওয়া হয়। গরিব ও অসহায় এই শিক্ষার্থীকে হুইল চেয়ার প্রদান করায় পরিবারের পক্ষ থেকে জসিম উদ্দিন সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন জনতা উচ্চ বিদ্যালয় কামরাঙ্গী প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কবিরুল ইসলাম, ছাদিক আহমেদ, জয়নাল আবেদীন, হাজ্বী ইব্রাহিম আলী সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।






