দোয়ারা বাজারে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন

নুরুজ্জামান (দোয়ারাবাজার) সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা প্রশাসন দোয়ারাবাজার, সুনামগঞ্জ এর আয়োজনে, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকার সভাপতিত্বে ১৮ ডিসেম্বর, ২০২২ খ্রি: “থাকবো ভালো,রাখব ভালো দেশ বৈধপথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” প্রতিপাদ্যের আলোকে “আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২২” উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব দুলাল ধর, অফিসার ইনচার্জ, দোয়ারাবাজার থানা, পঞ্চানন কুমার সানা, উপজেলা শিক্ষা অফিসার, মোঃ নুরুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মনছুরুল হক, উপজেলা প্রকৌশলী, দোয়ারাবাজার সহ সকল সরকারী বেসরকারী অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন

এই সংবাদটি 95 বার পঠিত হয়েছে