নুরুজ্জামান দোয়ারাবাজার প্রতিনিধিঃ সুনামগঞ্জের
দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের মহব্বতপুর ও মোহাম্মদ পুর স্মৃতি দীপ্তিমানে। বিজয় দিবস উপলক্ষে নেই কোনো আয়োজনও। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সন্তানেরা।
আজ শুক্রবার দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নে
অবস্থিত মহব্বতপুর ও মোহাম্মদ পুর স্মৃতি দীপ্তিমানে দেখা গেছে, বিজয় দিবসে সুনসান নীরবতা। এর সামনেই রয়েছে বীর মুক্তিযোদ্ধার কবর। সেখানেও রয়েছে ময়লা-আবর্জনা। ফাঁকা পড়ে আছে পতাকা টাঙানোর স্ট্যান্ডও।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াঙ্কার নিকট জানতে চাইলে প্রতিবেদকে জানান রাষ্ট্রের নির্দেশনা অনুযায়ী সবকিছু করা হয়েছে। এখানে রাষ্ট্রীয় কোন নির্দেশনা ছিল না।






