দোয়ারায় বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা

মোঃ তাজিদুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

দোয়ারায় বিজয় দিবস উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে।
বিজয়ের এই দিনে, জিয়া তোমায় পড়ে মনে।
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে-শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) সহ সকল মুক্তিযোদ্ধাদের প্রতি পান্ডারগাঁও ইউনিয়ন বিএনপি,যুবদল সেচ্ছাসেবকদল ও ছাত্রদলের পক্ষ থেকে শুক্রবার (১৬ ডিসেম্বর)গভীর শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয়। এসময় সভাপতিত্ব করেন পান্ডারগাও ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব আঃ রউফ, পান্ডারগাওইউনিয়ন যুবদলের সভাপতি জুয়েল আহমেদের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক জনাব আব্দুল মানিক মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পান্ডারগা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক জনাব অলিউর রহমান,দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জনাব শুকুর আলী, দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পারভেজ, দোয়ারাবাজার উপজেলা যুবদল নেতা শাহানুর ওদুদ সাগর, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক সজল আহমদ মারুফ, দোয়ারাবাজার কলেজ ছাত্রদলের যুগ্ন আহবায়ক খালেদ আহমদ রনি, ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের নেতৃবৃন্দ সহ আরও প্রমূখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি 95 বার পঠিত হয়েছে